Friday, 16 October 2026

বুড়িগঙ্গা থেকে নারী ও শিশুসহ ৪ লাশ উদ্ধার

প্রকাশিত :

লোককন্ঠ ডেস্কঃ ঢাকার বুড়িগঙ্গা থেকে একত্রে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত নারী(৩০) ও পুরুষের (৩৫) লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি। এর আগে মীরেরবাগ এলাকা থেকে দুপুরে আরও একটি শিশু ও নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে সদরঘাট পুলিশ। এ নিয়ে একদিনে বুড়িগঙ্গা থেকে মোট চারটি লাশ উদ্ধার করা হলো।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে নৌ পুলিশ।

বরিশুর নৌ পুলিশের এস আই মুক্তার হোসেন জানান, লাশ দুটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। লাশ যাতে ভেসে উঠতে না পারে সেজন্য ৫০ কেজি ওজনের চালের বস্তার সাথে হাত বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। লাশগুলো একেবারে পচে গলে যাওয়ায় পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে আজ শনিবার দুপুরে বুড়িগঙ্গায় আধা ঘণ্টার ব্যবধানে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ দুজনের লাশ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা সম্পর্কে মা ও ছেলে। উদ্ধারকৃত নারীর বয়স ৩৫ ও শিশুটির বয়স ৩-৪ বছর। ওই নারীর পরনে সালোয়ার কামিজ এবং গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল। আর শিশুটির গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদেরকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে।

সুত্র আমার দেশ

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...