Saturday, 12 September 2026

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ বাস্তবায়নে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে আজ ২৫ জুলাই শনিবার সকালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ একরাম হোসেন| হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক-নাস ও কর্মচারীরা অভিযান ও র‌্যালিতে অংশ নেন| পরে হাসপাতাল আঙ্গিনায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।

তিনি বলেন, এডিস মশার বংশ বিস্তার রোধ করার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব| এজন্য আমাদের সকলের নিজ নিজ কর্মস্থল, বাড়ী-ঘর ও আঙ্গিনা নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই| নর্দমায়, নোংরা ও ময়লা পানিতে এডিশ মশা ডিম পারেনা| হাসপাতাল, ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিস্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়| জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের চর্তুপাশের ঝোপ-ঝাড়, নালা-নর্দমা সবসময় পরিস্কার রাখতে হবে| আমরা সকলে মিলে ডেঙ্গুমুক্ত নিরাপদ ও নান্দনিক চট্টগ্রাম গড়তে চাই| এ জন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন