Friday, 16 October 2026

আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরীর ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডের রৌফাবাদ এলাকার ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রৌফাবাদ কলোনি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই নগরীর বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির বায়েজিদ থানা শাখার সাবেক সহ-সভাপতি মফজ্জল কোম্পানি, ইউনিট বিএনপির সাবেক সভাপতি সোলেমান, ইউনিট বিএনপির সভাপতি নুর হোসেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আকবর হোসেন মানিক, জাকির হোসেন মিশু, মহিউদ্দিন রুবেল, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহরাজ, নওশাদ, আকাশ, ইমন, দিলশান আহমেদ চাঁন, দিপু মল্লিক, পাঁচলাইশ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরসহ স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণকালে রৌফাবাদ এলাকার ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা দুর্যোগের সময়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...