Tuesday, 21 July 2026

ভাটিয়ারীতে ত্রাণ লুটপাট করে সেচ্ছাসেবকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

ত্রাণ নিয়ে চট্টগ্রামের ভাটিয়ারী থেকে দূর্গত এলাকা বাঁশখালীতে যাওয়ার সময় চাঁদাদাবী করে না পেয়ে দূর্গত মানুষের ঔষধ ড্রেনে ফেলে দিয়ে ত্রাণ লুটপাট এবং সেচ্ছাসেবকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।

এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদ (এসটিপি এসোসিয়েশন) নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

রোববার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ রবিন। তিনি বলেন, আমাদের সংগঠনটি একটি মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন। আমরা দেশের যেকোন দুর্যোগকালে দেশের বিভিন্ন স্থানে মানবতার সেবায় নিয়োজিত থাকি। তারই ধারাবাহিকতাই নিজেদের তহবিল এবং মানুষ থেকে সংগ্রহ করা আর্থিক অনুদান এবং ওষুধ পত্র নিয়ে বাঁশখালী এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার সময় ভাটিয়ারী স্টেশন রোড এলাকার ৪ নং ওয়ার্ডের নিয়াজ গাজীর বাড়ি প্রকাশ কাটুইজ্জে বাড়ির রানা ও তার ভাই হারুনসহ ৮/১০ মাদক কারবারি আমাদের পথ আটকে ত্রাণ নিয়ে যেতে পারবে না বলে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। না দিলে এখান থেকে ত্রাণ নিয়ে যেতে দেবো না। টাকা দিতে রাজি না হলে হাত থেকে ওষুধের বাক্স কেড়ে নিয়ে ড্রেনের ময়লা পানির মধ্যে ফেলে দেয়। এ সময় প্রতিবাদ করলে রানা ও হারুনসহ অন্যরা মিলে আমাদের উপর হামলা করে সাথে থাকা চল্লিশ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমাদের কয়েকজন মারাত্মক আহত হন। চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এলাকার স্থানীয়রা জানান, রানা ও তার ভাই হারুনসহ একটি মাদকের সিন্ডিকেটের সদস্য। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলাও রয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্যে প্রশাসনের বরাবরে অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইরফান, মোঃ শাফায়াত মোঃ সরওয়ার, মোঃ ইমরান, মোঃ জিহাদ, মোঃ রবি, মোঃ আশরাফুল এবং মোঃ মুরাদসহসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।

সর্বশেষ

মালয়েশিয়ার শ্রমবাজারে জালিয়াতির অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে জালিয়াতিসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ৪৯টি...

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

যুগপৎ আন্দোলনের দল ও জোটদের নিয়ে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা...

ওয়াসিম আকরাম ও আবু সাঈদ ছিলেন সাহস ও দেশপ্রেমের প্রতীক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ওয়াসিম আকরাম ও আবু সাঈদ ছিলেন...

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম ৮ আসনের এমপি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে...

আরও পড়ুন

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর...

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে আইএসডিই বাংলাদেশ

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে...

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মোঃ নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ...