Sunday, 19 July 2026

পুরোনো মুখ, নতুন কমিটি; ফেডারেশনজুড়ে বিতর্ক

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

নতুন মুখের চেয়ে পুরোনো মুখই যেন বেশি জায়গা পেল। কোথাও বাদ পড়েছেন দীর্ঘদিনের সংগঠক ও সাবেক তারকা ক্রীড়াবিদ। ২৮টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। কমিটির সদস্য নির্বাচন এবং কয়েকটি নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক সংগঠক ও সাবেক ক্রীড়াবিদ।

শনিবার প্রথম দফায় ২৮টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

২০২৪ সালের ১৪ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত অ্যাডহক কমিটিগুলো ভেঙে নতুন কমিটি দেওয়া হয়েছে। সে সময় নির্বাচন আয়োজনের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদের তৎকালীন সচিব, পরে প্রধান নির্বাহী আমিনুল ইসলাম জানিয়েছিলেন, বিশেষ পরিস্থিতিতে গঠিত এসব কমিটি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করবে। নতুন প্রজ্ঞাপনে আগের কমিটিগুলোর বিরুদ্ধে নির্বাচন আয়োজন করতে না পারার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদিও নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু ফেডারেশনগুলোর নয়, জাতীয় ক্রীড়া পরিষদেরও ছিল।

ঘোষিত ২৮টি কমিটির মধ্যে সাতটি ফেডারেশনে আগের সাধারণ সম্পাদকরাই বহাল রয়েছেন। তারা হলেন বক্সিংয়ে এম এ কুদ্দুস খান, উশুতে দিলদার হাসান, জিমন্যাস্টিকসে হাবিবুর রহমান জামিল, কুস্তিতে মেসবাহ উদ্দিন আজাদ, হ্যান্ডবলে সালাউদ্দিন আহমেদ, রাগবিতে আখতার জামান এবং টেনিসে ইশতিয়াক আহমেদ কারেন। অন্যদিকে অ্যাথলেটিকস, কাবাডি, ক্যারম, খো-খো, জুডো, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, দাবা, ফেন্সিং, ব্যাডমিন্টন, ভলিবল, ভারোত্তোলন, মহিলা ক্রীড়া সংস্থা, রোয়িং, শুটিং, সাইক্লিং, আরচারি, সাঁতার, কারাতে ও হকিতে নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন।

অ্যাথলেটিকস ফেডারেশনের ২৯ সদস্যের কমিটিতে জায়গা হয়নি সাবেক কোচ মো. ইয়াহিয়ার। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। ভলিবল ফেডারেশনে আবদুল মুমিন সাদ্দামকে অন্তর্ভুক্ত করা এবং কারাতে ফেডারেশনের সদস্য হিসেবে সাবেক মার্শাল আর্ট খেলোয়াড় খালেদ মনসুর চৌধুরীকে রাখা নিয়েও প্রশ্ন রয়েছে।

এ ব‍্যাপারে ক্রীড়া খাতের উন্নয়নবিষয়ক সুপারিশ কমিটির সদস্যসচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, ‘সবাইকেই তো আর পরিবর্তন করা সম্ভব নয়।তিন মাসের মধ‍্যে নির্বাচন আয়োজন করে ক্রীড়াঙ্গন একটি গনতান্ত্রিক সুস্থ ধারায় ফিরবে বলে আমরা বিশ্বাস করি’।

সর্বশেষ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা '৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪' ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮...

‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা...

মীর হেলালের পক্ষ থেকে নাঙ্গলমোড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ৪র্থ দফায় ত্রাণ বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য...

আরও পড়ুন

হ্যারি কেইনদের বিপক্ষেও ইতিহাস গড়ার সুযোগ এমবাপ্পেদের

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিউ জার্সিতে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে পরাজিত এই দুই...

আবারও বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা ট্রাম্পের, এবার চান একক স্বাগতিক হতে

সর্বকালের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ভবিষ্যতে আবারও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ...

ফাইনাল ম্যাচের আগে রেফারি নিয়ে সতর্ক স্পেন কোচ

২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে রেফারিং। টুর্নামেন্টজুড়ে একাধিক বিতর্কিত...