Sunday, 19 July 2026

আবারও বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা ট্রাম্পের, এবার চান একক স্বাগতিক হতে

প্রকাশিত :

ক্রীড়া ডেস্ক

সর্বকালের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ভবিষ্যতে আবারও বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এবার তিনি মেক্সিকো ও কানাডাকে বাদ দিয়ে এককভাবে যুক্তরাষ্ট্রকে স্বাগতিক হিসেবে দেখতে চান।

শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় এ ইচ্ছার কথা জানান ট্রাম্প।

ফিফা সভাপতির দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, “আপনাদের আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। এবার আমরা কানাডা ও মেক্সিকোকে বাদ দেব।”

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া বর্তমান বিশ্বকাপের যৌথ স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্টের মোট ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে পরবর্তী ১২টি ম্যাচও দেশটিতেই অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এটি হবে একাধিক মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। তবে শতবর্ষপূর্তি উপলক্ষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়েতে। এছাড়া আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজন করা হবে।

এরপর ২০৩৪ সালের বিশ্বকাপের স্বাগতিক সৌদি আরব। তবে ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজক এখনও নির্ধারণ করা হয়নি।

ফিফার বর্তমান নীতিমালা অনুযায়ী, ২০৩০ সালে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এবং ২০৩৪ সালে এশিয়ায় বিশ্বকাপ আয়োজন হওয়ায় ২০৩৮ সালের আসর আয়োজনের জন্য উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোই যোগ্য বিবেচিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প আরও জানান, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীনের যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়েও তার সঙ্গে আলোচনা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সর্বশেষ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা '৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪' ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮...

‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা...

মীর হেলালের পক্ষ থেকে নাঙ্গলমোড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ৪র্থ দফায় ত্রাণ বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য...

আরও পড়ুন

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য...

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সোনালী আঁশ দেশের পাট...

হ্যারি কেইনদের বিপক্ষেও ইতিহাস গড়ার সুযোগ এমবাপ্পেদের

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিউ জার্সিতে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে পরাজিত এই দুই...