Friday, 16 October 2026

এক্স-রেতে ধরা পড়ল পেটে থাকা ইয়াবা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে পেটের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় মো. মুকুল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে এক্স-রে পরীক্ষায় ইয়াবার অস্তিত্ব ধরা পড়লে চিকিৎসকের সহায়তায় ৫০০ পিস ইয়াবা বের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের দেওগ্রাম তিনরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।

আটক মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে মুকুল সিএনজিযোগে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দেওগ্রাম তিনরাস্তার মোড়ে চেকপোস্ট বসানো হয়। সেখানে নম্বরপ্লেটবিহীন একটি সিএনজি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মুকুলের কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাকে আটক করা হয়।

পরে তাকে জয়পুরহাট সদর উপজেলার পদ্মা ক্লিনিকে নিয়ে এক্স-রে করা হয়। রিপোর্টে তার পেটে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। এরপর চিকিৎসকের সহায়তায় বিশেষ প্রক্রিয়ায় তিনি নিজেই পায়ুপথ দিয়ে ইয়াবাগুলো বের করেন।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আটকের পর এক্স-রে পরীক্ষায় মুকুলের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার পেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...