Sunday, 19 July 2026

ইরানের ৪ প্রদেশে ফাইনাল পরীক্ষা বাতিল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা এক সপ্তাহ ধরে এ হামলা চলছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির চারটি প্রদেশে ফাইনাল পরীক্ষা বাতিল করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার ও সোমবার দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা বাতিল করা হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনা কেবল হরমোজগান, বুশেহর, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জন্য প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাতিল হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে জানানো হবে। অন্যান্য সব প্রদেশের ফাইনাল পরীক্ষা এবং বাতিল হওয়া এলাকাগুলোর পুনর্নির্ধারিত পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহ ব্যবস্থাও লক্ষ্যবস্তু হয়েছে। এতে হাজার হাজার মানুষের সুপেয় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে।

তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির সিইও হামজেহ পুর বলেন, ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে একটি পানি পরিশোধন পাম্পে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এতে প্রায় ১০ হাজার জনসংখ্যার ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।

পুর এই মার্কিন হামলাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ হামলার ফলে সমুদ্র থেকে পানি তোলার একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পানি পরিশোধন কেন্দ্রের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে টানা ৭ রাত ধরে অভিযান পরিচালনা করছে সেন্টকম। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নির্দেশনা মেনে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ‘ইরান পূর্ণমাত্রায় যুদ্ধে নামতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে এবং সেক্ষেত্রে (মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের) কোনো রাজনৈতিক সীমান্ত সুরক্ষিত থাকবে না।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা '৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪' ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮...

‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা...

মীর হেলালের পক্ষ থেকে নাঙ্গলমোড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে ৪র্থ দফায় ত্রাণ বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত...

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য...

আরও পড়ুন

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য...

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সোনালী আঁশ দেশের পাট...

হ্যারি কেইনদের বিপক্ষেও ইতিহাস গড়ার সুযোগ এমবাপ্পেদের

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিউ জার্সিতে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে পরাজিত এই দুই...