Friday, 16 October 2026

“বিয়ে না করেই ছাত্রীর সঙ্গে সংসার, প্রধান শিক্ষক গ্রেপ্তার”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ছাত্রীকে (১৮) বিয়ে না করেই দুই বছর ধরে স্ত্রীর ন্যায় সংসার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল কাদেরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

‎ওই কিশোরী ১৭ অক্টোবর নিজে বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে তাকে বিয়ে করেন ওই শিক্ষক। তবে বয়স কম থাকায় কাবিন রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকে শিক্ষক কাদের ওই ছাত্রীর সঙ্গে অমানবিক আচরণ করতেন এবং একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

‎সম্প্রতি কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে তিনি কিশোরীকে জোর করে বাড়িতে আটকে রাখেন এবং পরিবারের সদস্যদের হুমকি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...