Friday, 16 October 2026

মিরসরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহীদুল ইসলাম চৌধুরীর উদ্বেগ

মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী। তিনি আইনশৃঙ্খলার অবনতির মূল কারণ হিসেবে মাদক, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়াকে চিহ্নিত করে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে শাহীদুল ইসলাম চৌধুরী লিখেন,
“আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ করবো— আপনারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। প্রয়োজনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিন। অপরাধী যে-ই হোক না কেন, তাকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের সহযোগিতা করবো। মিরসরাইয়ের জাতীয়তাবাদী মতাদর্শের মানুষ আপনাদের পাশে থাকবে, প্রয়োজনে রাতজেগে পাহারাও দেবে।”
তিনি আরও বলেন,
“এই পরিস্থিতির মূল শিকড় মাদক ও অনলাইন জুয়া। মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে, কিশোর গ্যাং কালচার কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। অনলাইন জুয়া ও বেটিং বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।”
নিজের “নিরাপদ মিরসরাই” ধারণাপত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন,“শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজন সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক কার্যকারিতা। এসবের সমন্বয়েই একটি ‘নিরাপদ মিরসরাই’ গড়ে তোলা সম্ভব।”
শেষে তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিরসরাইকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...