Monday, 27 July 2026

জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানি পান করে ৩ পুলিশ সদস্য অসুস্থ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের খাওয়ার পানি পান করে তিন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

রোবার (২৬ জুলাই) সকালে ডিউটিরত অবস্থায় এই ঘটনা ঘটে। ওই পানির নমুনা সংগ্রহ করে এরইমধ্যে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের পাশের একটি ঘর থেকে নিয়মিত খাওয়ার পানি সংগ্রহ করতেন পুলিশ সদস্যরা। রোববার সকালে ওই পানি পানের কিছুক্ষণ পরই কয়েকজন সদস্য অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে পানি পরীক্ষা করে দেখা যায়, পানিগুলোর রং সাদা এবং তাতে উৎকট গন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা অসুস্থ পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, জঙ্গল সলিমপুরের একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পানির মধ্যে কিছু ‘মিশিয়ে’ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, ‘বিষাক্ত পানি পান করে আমাদের তিনজন পুলিশ সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে মহলটি বারবার চাইছে আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে চলে যাক, এটি তাদেরই একটি হীন চক্রান্ত হতে পারে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় গভীর তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’

সর্বশেষ

খুলশীতে বস্তিতে মিলল থানা লুটের জোড়া পিস্তল

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা...

পূর্ব বাকলিয়ায় ১০০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র

চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নগরীর পূর্ব বাকলিয়া এলাকার ১০০০...

দাপ্তরিক সব চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের নির্ধারিত লোগো ব্যবহার করতে...

বন্যা-পরবর্তী পুনর্বাসনে দ্রুত সম্পৃক্ত হতে হবে: এরশাদ উল্লাহ

"বন্যার্তদের পাশে দাঁড়ান, মানবতার হাত বাড়ান" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায়...

আরও পড়ুন

খুলশীতে বস্তিতে মিলল থানা লুটের জোড়া পিস্তল

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা...

বন্যা-পরবর্তী পুনর্বাসনে দ্রুত সম্পৃক্ত হতে হবে: এরশাদ উল্লাহ

"বন্যার্তদের পাশে দাঁড়ান, মানবতার হাত বাড়ান" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায়...

সততা-নিষ্ঠা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অদ্য রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় আইনজীবী অডিটোরিয়ামে অত্যন্ত...