Saturday, 12 September 2026

পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমাদের যেমন ঈমানের অঙ্গ এবং মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব : ওয়াসার এমডি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

‘পরিচ্ছন্ন শহর, সবুজ নগর; প্রফুল্ল মন, সুস্থ জীবন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে এবং একটি সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী ৩,৩০০-এরও অধিক সরকারি ভবনের ছাদ ও আঙিনায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।

আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ। র‍্যালিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে কাজির দেউড়ি, চট্টগ্রাম অফিসার্স ক্লাব এবং রেডিসন ব্লু প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়।

র‍্যালী শেষে চট্টগ্রাম ওয়াসার প্রধান অফিস নতুন ও পুরাতন ভবন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচলনা করা হয়।

এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো: জানে আলম বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের এই ধরনের সময়োচিত উদ্যোগকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ। বাসযোগ্য এবং নিরাপদ নগরী গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই আমাদের সকলের উচিত অফিস কিংবা বাসা বাড়ী যার যার অবস্থান থেকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এতে করে আমাদের মন মানসিকতা এবং কাজের পরিবেশ আরো উন্নত হবে। সুস্থ সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গঠনে পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ ভালো ভুমিকা রাখবে এটা নিশ্চিত। চট্টগ্রাম ওয়াসার প্রধান অফিসের নতুন ও পুরাতন ভবনসহ সকল স্থাপনা ভবিষ্যতে নিজ নিজ দায়িত্ববোধ হতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন