Monday, 7 September 2026

পরিবেশবান্ধব কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করতে চট্টগ্রামে ‘Green TVET for All’ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

পরিবেশবান্ধব দক্ষতা উন্নয়ন, সবুজ কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৩ জুলাই ২০২৬, চট্টগ্রামে ‘Green TVET for All- Skilled Hands, Greener Future’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গ্রিন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভলান্টিয়ারিং (জি-টেভ)-এর উদ্যোগে বাংলাদেশ সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), চট্টগ্রাম-এ দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেটিটিসি, চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেডের ইন্সট্রাক্টর এবং জি-টেভের সভাপতি মোঃ ইমরান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেটিটিসি, চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেডের ইন্সট্রাক্টর মোঃ ওয়াজেদ আলী,দেবধন বড়ুয়া, জি-টেভের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস কাঞ্চন এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডে কর্মরত সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ তৌহিদুল ইসলাম।

কর্মসূচিতে ওয়েল্ডিং প্রশিক্ষণার্থীদের পরিবেশ সংরক্ষণ, সম্পদের দক্ষ ব্যবহার, অপচয় রোধ, নিরাপদ কর্মপদ্ধতি এবং সবুজ দক্ষতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি শিল্পখাতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল কারিগরি পেশাজীবী হিসেবে নিজেদের প্রস্তুত করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথি মোঃ ইমরান চৌধুরী বলেন, “কারিগরি প্রশিক্ষণে প্রযুক্তির কার্যকর ব্যবহার দক্ষতা উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিকেটিটিসি চট্টগ্রাম ইতিমধ্যে ওয়েল্ডিং প্রশিক্ষণে সিমুলেটর ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ পদ্ধতির ব্যবহার করে বাস্তব প্রশিক্ষণের আগে প্রশিক্ষণার্থীদের ভার্চুয়াল পরিবেশে অনুশীলনের সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে ধাতব উপকরণ, ইলেকট্রোড, গ্যাসসহ বিভিন্ন ভোগ্যপণ্যের অপচয় কমানো সম্ভব। একই সঙ্গে প্রশিক্ষণের মান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও হ্রাস করা যায়।”

আয়োজকরা জানান, ‘Green TVET for All’ কর্মসূচির মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি পরিবেশ সচেতন, নিরাপদ, দায়িত্বশীল এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী কারিগরি পেশাজীবী গড়ে তোলা। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় সবুজ দক্ষতা ও পরিবেশবান্ধব কর্মসংস্কৃতির প্রসারে জি-টেভ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন

বানভাসি মানুষের মাঝে স্যার আশুতোষ কলেজ প্রাক্তন রোভার স্কাউটের ত্রাণ বিতরণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোয়ালখালীস্থ কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের উদ্যোগে...

জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: সাংহাইয়ে আইসিটি মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি আধুনিক,...

মিরসরাইয়ে বিএনপির গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শেখটোলা...