Sunday, 18 October 2026

বানভাসি মানুষের মাঝে স্যার আশুতোষ কলেজ প্রাক্তন রোভার স্কাউটের ত্রাণ বিতরণ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোয়ালখালীস্থ কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ক্তন রোভার স্কাউট এসোসিয়েশনের উদ্যোগে আজ ১৮ জুলাই শনিবার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাট সর্দারপাড়া, ধোরলা, গাজীর পাড়া ও সারোয়াতলী এলাকায় বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে|

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রাক্তন রোভার সনজিত কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বাবর মুনাফ, এসোসিয়েশনের নির্বাচন কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নয়ন দাশ, অর্থ সম্পাদক প্রণয় বড়ুয়া, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পাভেল মহাজন, দিগন্ত নাগ, পার্থ সারথী সিংহ, সিয়াম আহমেদ রায়হান, গার্লস ইন স্কাউটার তিশা সর্দার, শরমিন আক্তার রিপা, ধ্রুব ধর তন্ময়।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ স্কাউট কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রাক্তন রোভার স্কাউট এসোসিয়েশন দেশের ক্রান্তিলগ্নে ও দুর্যোগ মুহূর্তে এগিয়ে এসে সাধারণ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও বানভাসি ও অসহায় মানুষের কল্যাণে এই এসোসিয়েশনের নেতৃবৃন্দ কাজ করে যাবে| তিনি সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায় ও বিত্তশালীদেরকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

পরিবেশবান্ধব কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করতে চট্টগ্রামে ‘Green TVET for All’ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশবান্ধব দক্ষতা উন্নয়ন, সবুজ কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা...

জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: সাংহাইয়ে আইসিটি মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি আধুনিক,...

মিরসরাইয়ে বিএনপির গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শেখটোলা...