Monday, 31 August 2026

বিমানের ১০ টায়ার চুরি, বিক্রি অন্য এয়ারলাইন্সে

প্রকাশিত :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি উড়োজাহাজের টায়ার চুরির ঘটনা সামনে এসেছে। তবে বিষয়টি ‘চুরি’ নয় বরং ‘স্থানান্তর’ হিসেবে উল্লেখ করে গত সোমবার শাহজালাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।

জিডিতে বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন উল্লেখ করেন, ১৬ আগস্ট সন্ধ্যায় হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অকশন শেডে রাখা ১০টি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি। পরে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে জিজ্ঞাসাবাদে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে টায়ারগুলো অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে বলেন, ‘নিলামে তোলার জন্য টায়ারগুলো সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু বিমানের দুই সদস্য এগুলো বিক্রি করেছেন। প্রাথমিক তদন্তে বিষয়টি ধরা পড়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এখন পুলিশ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বুধবার (২০ আগস্ট) বলেন, ‘উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে জিডি করা হয়েছে। পুলিশ বিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।’

বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ‘একেকটি চাকার দাম ৫ থেকে ১৫ হাজার ডলার। এই হিসাবে প্রায় কোটি টাকার টায়ার বিক্রি হয়ে গেছে।’

সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ায় রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই এই টায়ার চুরির ঘটনা প্রকাশ্যে আসায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার...