Sunday, 19 July 2026

হ্যারি কেইনদের বিপক্ষেও ইতিহাস গড়ার সুযোগ এমবাপ্পেদের

প্রকাশিত :

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিউ জার্সিতে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে পরাজিত এই দুই দলই টুর্নামেন্টে নিজেদের শেষ জয়টি তুলে নিতে চাইবে। এর মধ্যে দিয়ে তারা ফাইনালিস্ট স্পেন ও আর্জেন্টিনার পাশাপাশি সেরা তিনে(পোডিয়ামে) থেকে আসর শেষ করবে।

যদিও মূল শিরোপা লড়াইয়ের তুলনায় এই ম্যাচটির গুরুত্ব কিছুটা কম, তবে সেমিফাইনালে হতাশাজনক পরাজয়ের পর টুর্নামেন্টটি ভালোভাবে শেষ করার সুযোগ করে দেবে এই ম্যাচটি। ১৯৩৪ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরে প্রথমবারের মতো এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জার্মানি ৩-২ ব্যবধানে অস্ট্রিয়াকে পরাজিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ১৯৫০ সালের আসর চলাকালীন বিরতির পর ১৯৫৪ সালে এই ম্যাচটি পুনরায় চালু করা হয়।

তৃতীয় স্থান অর্জনকারী দলকে কোনো আনুষ্ঠানিক ট্রফি দেওয়া না হলেও, বিজয়ী দলটি পুরস্কার হিসেবে অতিরিক্ত ২০ লাখ (২ মিলিয়ন) ডলার অর্থ লাভ করবে। একই সঙ্গে এই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার সুযোগ পেলে গোল্ডেন বুট দৌড়ে এগিয়ে থাকবেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে।

ফ্রান্স এর আগে ইতিহাসে দুবার ১৯৫৮ ও ১৯৮৬ সালে তৃতীয় স্থান অর্জন করেছিল। এ ম্যাচে জয় করলে এমবাপ্পেরা তৃতীয়বারের মতো তৃতীয় স্থান নির্ধারণী হওয়ার রেকর্ডে নাম লেখাবে। অন্যদিকে ইংল্যান্ড মাত্র একবারই সেরা তিনে জায়গা করে নিয়েছিল, আর তা ছিল ১৯৬৬ সালে তাদের শিরোপা জয়ের আসরে।

সর্বশেষ

ট্রেনে ফেলে যাওয়া স্বর্ণ-টাকা ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড গার্ড

ট্রেনে ময়লার ঝুড়িতে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায়...

কনটেইনার খালাসের সময় চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে কনটেইনার খালাসের সময় একটি দুর্ঘটনা...

১০ গোলের পাগলাটে ম্যাচে সাকার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ইংল্যান্ডের

পাগলাটে এক ম্যাচ। প্রথমার্ধ শেষে ৪ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধের মাত্র ২১...

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা '৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪' ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮...

আরও পড়ুন

১০ গোলের পাগলাটে ম্যাচে সাকার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ইংল্যান্ডের

পাগলাটে এক ম্যাচ। প্রথমার্ধ শেষে ৪ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধের মাত্র ২১...

জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: মীর হেলাল

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য দূর করে সকলের জন্য...

আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সোনালী আঁশ দেশের পাট...