Sunday, 18 October 2026

ফিরে আসার গল্পে সুমাইয়া শিমু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী সুমাইয়া শিমু। একটা সময় নাটকে ছিল যার নিয়মিত পদচারণা। একক কিংবা ধারাবাহিক দুই ধরনের নাটকেই তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তবে এখন আর তাকে অভিনয়ে দেখা যায় না বললেই চলে।

মাঝে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে দেখা গিয়েছিল তাকে। তখনই জানিয়েছিলেন, পছন্দসই কাজ পেলে নিশ্চয়ই অভিনয় করবেন তিনি।

এবার ধারাবাহিক নাটকে ফিরছেন শিমু। তাও আবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে। ‘ফিরে আসার গল্প’ নামের নতুন এই ধারাবাহিকে ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয় করবেন শিমু।

গেল বৃহস্পতিবার ‘ফিরে আসার গল্প’-তে সুমাইয়া শিমুর লুক প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। যদিও এখনই এই নাটক কিংবা নিজের চরিত্রটি নিয়ে কথা বলতে নারাজ অভিনেত্রী। নির্মাতা রাজও রয়েছেন চুপ।

উল্লেখ্য, সুমাইয়া শিমুর ক্যারিয়ারে বেশ কিছু দর্শকনন্দিত ধারাবাহিক নাটক রয়েছে। যেমন ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’ ইত্যাদি।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

দিল্লির রাজপথে সহিংস রূপ নেওয়া বিক্ষোভের পরদিন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন...

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা '৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪' ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮...

বাগদান গুঞ্জনের মাঝে নতুন ছবি প্রকাশ পূজা চেরির

ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে...