Friday, 16 October 2026

ট্যাংকের পানিতে ডায়েরিয়া জীবাণু থাকার অভিযোগ বায়েজিদে: বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাার চন্দ্রনগরে ট্যাংকের পানিতে ডায়েরিয়া জীবাণু থাকার অভিযোগ করেছে এলাকাবাসী। এক বৃদ্ধের মৃত্যু ও অর্ধ শতাধিক আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চন্দ্রনগরের বাবুল সাহেবের কলোনিতে ট্যাংকের পানি খেয়ে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠে। মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ আব্দুল মতিন (৭৫)। তাঁর বাড়ি নোয়াখালী চরজব্বর হাতিয়া বাজার এলাকায়।

এ ব্যাপারে বায়েজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ডায়রিয়া আক্রান্ত হয়ে ওই কলোনিতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। প্রকৃত ঘটনা জানতে আমাদের মোবাইল টিম পাঠানো হয়েছে। অনুসন্ধান সাপেক্ষে বিস্তারিত পরে জানা যাবে।

স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন জানান, কলোনির মালিক বাবুল সাহেবের পুরো নাম আবুল হাশেম বাবুল। তিনি জামালখান ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তার কলোনিতে হাজারের বেশি লোক ভাড়ায় থাকেন। ওখানে ওয়াসার পানির কোন সংযোগ নেই। গভীর নলকূপের পানি ব্যবহার হয় কলোনিতে। তবে নলকূপের পানি যে ট্যাংকে সংরক্ষণ করা হয় সেখানে সমস্যা হতে পারে। ওই ট্যাংক থেকে ভাড়াটিয়ারা সবাই পানি ব্যবহার করে। সন্দেহ করা হচ্ছে দীর্ঘদিন ট্যাংকটি পরিস্কার করা হয়নি। গতকাল বৃহস্পতিবার থেকে ওই কলোনির ভাড়াটিয়ারা গণহারে ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন। এর মধ্যে একজন ‍যিনি মারা গেছেন তিনিও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, বর্তমানে ডায়রিয়া আক্রান্ত ২৫/৩০ জনকে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২০/২৫ জনকে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাওয়ার পর থেকে ওই কলোনির আরও অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে বায়েজিদ থানার পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...