Friday, 16 October 2026

মিরসরাইয়ে কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে নুরুল আমিন চেয়ারম্যান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। উৎসবটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী বড়ুয়াপাড়া এলাকায় একটি বিহারে গিয়ে ভিক্ষু ও উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়ের পর ভিক্ষু ও ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন রাখেন নুরুল আমিন চেয়ারম্যান ।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা আমাদের ঐতিহ্য। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই চীবর দানোৎসব সেই মিলনমেলারই এক অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মুসা মিয়া চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা সাহেদ আহসান, সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার, যেখানে ভিক্ষুদের জন্য নতুন চীবর (বস্ত্র) দান করা হয়। এটি বর্ষাবাস শেষে পুণ্যলাভের অন্যতম উৎসব হিসেবেও পরিচিত।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...