Monday, 31 August 2026

মিরসরাইয়ে গভীর রাতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও টাকা লুট

প্রকাশিত :

সাদ বিন সাইফ ( মিরসরাই )

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্রয়োজনীয় জিনিসপত্র- পরিদর্শনে মিরসরাই থানা পুলিশ

চট্টগ্রামের মিরসরাইয়ে দুদিনের ব্যবধানে আবারও প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামের সমু কাজী বাড়ির সিঙ্গাপুর প্রবাসী কাজী হারুন অর রশিদের ঘরে এ চুরির ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতের কোনো একসময় মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। শনিবার জরুরি প্রয়োজনে বাড়িতে গিয়ে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গেলো দুদিন আগে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নসহ সম্প্রতি মিরসরাই জুড়ে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন