Wednesday, 21 October 2026

স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

পুরো বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। এতেই বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার তথা গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি।

পুরো বিশ্বকাপে আট ম্যাচে মাত্র একটি গোল হজম করেছেন ২৯ বছর বয়সী উনাই সিমন। সাতটি ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের শার্ল দে কেতেলারের গোলই ছিল টুর্নামেন্টে তার বিপক্ষে একমাত্র গোল।

আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে পেছনে ফেলে স্পেনের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে আস্থা অর্জন করেছিলেন উনাই সিমন। কোচ লুইস দে লা ফুয়েন্তের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না পেলেও এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের গোলে জয় পেয়েছে স্প্যানিশরা।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব।যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন কারা

বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে...

গোল-অ্যাসিস্ট না করেও রদ্রির ‘গোল্ডেন বল’

মেটলাইফ স্টেডিয়ামের জমকালো মঞ্চে যখন আতশবাজির আলো আর সব ক্যামেরা লিওনেল মেসি কিংবা লামিন...