Friday, 16 October 2026

ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের উৎসব

নিজামপুর সরকারী কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত 

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার নিজামপুর সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ৫০০ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।  সোমবার (১ ডিসেম্বর) সকালে নিজামপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাসিবুর রহমান সাব্বিরের সভাপতিত্বে ও কলেজ সেক্রেটারি মুশফিকুর রহিম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসেন৷ প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও মোটিভেশনাল স্পিকার এডভোকেট আল মামুন রাশেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক কাজি বরকত আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নুর নবী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাইন উদ্দিন রায়হান, জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হোসেন,  নিজামপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী প্রধান শিক্ষক  হায়দার মাহমুদ স্যার, নিজামপুর কলেজ শিবিরের সাবেক সভাপতি আহসানুল্লাহ বাবু, সাবেক সভাপতি সাজ্জাদ হোসাইন প্রমুখ।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন