Friday, 16 October 2026

“প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫।

আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন প্রজন্ম মিরসরাইয়ের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

তিনি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

পরিদর্শনকালে এডভোকেট সাইফুর রহমান বলেন,

“জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতায় গড়ে তুলতে এমন মেধাভিত্তিক উদ্যোগ সত্যিই অনুপ্রেরণার। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রজন্ম মিরসরাইয়ের এই প্রয়াস তরুণদের আলোকিত পথে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আমি আশা করি, অভিভাবকরা তাদের সন্তানদের পাশে থেকে এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতেও তাদের সন্তানদের মেধা যাচাই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে উৎসাহিত করবেন।”

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এনামুল হক, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক জোবায়ের আলম ইমন, এবং সভাপতি মোঃ রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়— বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়ে।

সকাল ১০:০০–১১:৩০ পর্যন্ত প্রাথমিক ও বিকেল ২:০০–৩:৩০ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন