Friday, 16 October 2026

“ছাত্র-ছাত্রীরা দেশ গঠনে অংশগ্রহণ না করলে জাতি অন্ধকারে থেকে যাবে” — এডভোকেট সাইফুর রহমান

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ৬নং ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপস্থিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

তিনি বলেন, “ছাত্র-ছাত্রীরা যদি দেশ গঠনে সক্রিয় ভূমিকা না রাখে, তাহলে জাতি কখনোই আলোর পথে অগ্রসর হতে পারবে না।”

তিনি প্রতিটি শ্রেণিতে শিক্ষার্থীদের মেধা ও সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদের পুরস্কৃত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার বলেন, “একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আমাদের প্রতিষ্ঠানে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার উদ্যোগে বিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুর, ছাত্রশিবির জোরারগঞ্জ আদর্শ থানা সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি মেহেদী হাসান সাকিব, মীরসরাই উপজেলা আহ্বায়ক ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জি. তারেক আজিজ, ইউনিয়ন জামায়াতে ইসলামী বায়তুল মাল সম্পাদক মো. এরফান উল্যাহ, ইউনিয়ন আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি নুরের ছাপা, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল নোমন, সহ-সভাপতি মীর হোসেন রাহাত, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আনোয়ারুল আজিম, ১নং ওয়ার্ড সেক্রেটারি মঞ্জুরুল আলম, আবুরহাট বাজার ইউনিট সভাপতি আরিফুল ইসলাম, এবং বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য মঈন উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন