Friday, 16 October 2026

মাদ্রাসার দুই শিক্ষার্থীর অভিভাবক আবদুস সালাম বিমান বন্দরে শুভেচ্ছা জানান

হাফেজ মাওলানা শোয়াইব এর মালয়েশিয়া  সফর

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দারুল উলুম মাদ্রাসা ও দারুল হুদা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক  হাফেজ মাওলানা শোয়াইব  সম্প্রতি মালয়েশিয়ায সফরে যান। দারুল উলুম মাদরাসা মীরসরাই’র শিক্ষার্থী হাফেজ আব্দুর রহমান ও আব্দুল হামিদ এর পিতা মোঃ আমির আবদুস সালাম মাওলানা শোয়াইব কে সম্মাননা স্মারক প্রদান করেন।

সফরকালে তিনি বিভিন্ন স্থানে তাবলীগী মারকাজে বয়ান প্রদান করেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

মালয়েশিয়ার প্রবাসী ও স্থানীয় মুসলমানদের যৌথ উদ্যোগে নব প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব । অনুষ্ঠানে তাকে ফুলের তোরা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রবাসীরা তাকে নিয়মিতভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শনের অনুরোধ জানান। মাওলানা শোয়াইব  প্রবাসীদের আন্তরিকতা, ভালোবাসা ও মেহমানদারিতে গভীরভাবে মুগ্ধ হন। তিনি বলেন,

“তাদের ইস্তেকবাল ও ভালোবাসা ভোলার নয়। আল্লাহ তায়ালা যেন তাদের এই খেদমতকে পরকালের নাজাতের উসিলা করেন, এবং আমাদের সবাইকে দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন—আমিন।”

মালয়েশিয়ায় অবস্থানকালে মাওলানা শোয়াইব  বিভিন্ন শহরের প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ও করেন।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা...

পূর্ব বাকলিয়ায় ১০০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র

চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নগরীর পূর্ব বাকলিয়া এলাকার ১০০০...