Friday, 16 October 2026

“মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসচালক ও হেলপার গ্রেপ্তার”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী একটি বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসের চালক ও হেলপারসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের বড়তাকিয়া বাজারস্থ চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলগামী সড়কের সংযোগস্থলে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

মিরসরাই থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে মিরসরাই থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় বাসের চালক ও হেলপারসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বাসচালক রুবেল বেপারী (৩৭), ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে, এবং হেলপার মিরাজুল ইসলাম (৪২), ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে।

ওসি আতিকুর রহমান জানান, সন্দেহভাজন বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে চালকের সিটের ডান পাশে থাকা বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন