Monday, 31 August 2026

মীরসরাইয়ের ৭নং ইউনিয়নে জামায়াতে ইসলামী প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের কর্মী সভা ও গণসংযোগ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৭নং কাটাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মাগরিবের পর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মীরসরাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মাঈন উদ্দিন, বায়তুলমাল সম্পাদক ডাঃ আবদুল গফুর ও মাওলানা কবির আহমেদ সহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

উপজেলা আমীর মাওলানা নুরুল কবির বলেন–দেশে সৎ শাসন প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একবার দেশ পরিচালনার সুযোগ চান।

এডভোকেট সাইফুর রহমান তাঁর বক্তব্যে বলেন–জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন এবং ন্যায্য শাসন নিশ্চিত করতে আমরা সকলে একযোগে কাজ করবো,ইনশাআল্লাহ।

কর্মী সভা শেষে এডভোকেড সাইফুর রহমান তেতৈয়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন