Monday, 31 August 2026

আবদুল আউয়াল চৌধুরীর দলীয় মনোনয়ন দাবি

মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভা

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই

  • চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী  ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় মাজেদা হক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নম্বর হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন এবং পরিচালনা করেন মাস্টার আইনুল কবির।

সভায় প্রধান বক্তা ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বিএনপি নেতা মাহবুবুল আলম মানিক চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ মেম্বার, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাস্টার ইউনূস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম শামসুল হুদা খান সাব, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক নুরে সাফা ডিপটি, হাতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মনির, হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব কামরুল হাসান ভূঁইয়া, বিএনপি নেতা হারুন রশীদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সফল চেয়ারম্যান আবদুল আউয়াল চৌধুরীকে একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে তার দলীয় মনোনয়ন দাবি জানান।

মতবিনিময় সভায় মায়ানী, হাইতকান্দি, খৈয়াছড়া, শাহেরখালী ও মঘাদিয়া ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন