Friday, 16 October 2026

“‎মিরসরাইয়ে ১ লক্ষ ৩৪ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে টিসিভি ভ্যাকসিন”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২অক্টোবর থেকে ১৮ কর্মদিবস এ ক্যাম্পেইন চলবে।

‎১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইনে প্রথম ১০দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৮ দিন স্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

‎এবার মিরসরাই উপজেলায় ১ লক্ষ ৩৪ হাজার ২শত ৪০জন শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়। এ নিয়ে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ক্ষেত্রে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের রেজিষ্ট্রেশনের মাধ্যমে এক ডোজ টিকা দেওয়া হবে। যারা নির্ধারিত বয়সী রেজিষ্ট্রেশন করতে পারেনি তাদের ও টিকার আওতায় আনা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন।

‎

‎বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে এই সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, তথ্য আপা অফিসে কর্মকর্তা অর্পনা মজুমদার, মীরসরাই থানার এসআই জালাল উদ্দিন, জোরারগঞ্জ থানার এসআই হাবিবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

‎উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,

‎উপজেলায় সরকারী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী মাদ্রাসা, – কওমি- হাফেজি, নূরানী মাদ্রাসা মিলে ৫৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষমাত্রা রয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ২শত ৪০ জন।

‎এর মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে ৮৮হাজার ৬শত ৩৭জন।

‎প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, টিকা মানুষের অনেক সংশয় থাকে। এটি দূর করতে আমাদের সচেতন কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বিশেষ করে মাদ্রাসায় আমাদের সচেতনতা তৈরী করতে হবে।

‎টাইফয়েড ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ টিকা। ইসলামিক রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইসলমিক ফাউন্ডেশনের কাজ জোরদার করতে হবে। আমাদের লক্ষমাত্রা আশা করি পূরণ হবে। রেজিষ্ট্রেশন করার ক্ষেত্রে সমস্যা গুলো চিহ্নিত করে কাজ করতে হবে।

‎

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন