Friday, 16 October 2026

“সংবাদের স্বাধীনতায় হস্তক্ষেপ সহ্য করা হবে না — ঐক্যবদ্ধ মিরসরাইয়ের সাংবাদিক সমাজ”

“মিরসরাইয়ে সাংবাদিক সমাজের নিন্দা ও প্রতিবাদ — হামলাকারীদের গ্রেপ্তারের দাবি”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশন চ্যানেলের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলার প্রতিবাদে মিরসরাই প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন মিরসরাইয়ের সাংবাদিকরা।

দৈনিক আমার দেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ভোরের দর্পণ প্রতিনিধি আশরাফ উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বণিকবার্তা প্রতিনিধি রাজু কুমার দে, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, কালবেলা প্রতিনিধি আজিজ আজহার, সি প্লাস টিভি প্রতিনিধি বাবলু দে, একুশে টিভি প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি জাবেদ ভূঁইয়া সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

সভায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “দেশের কোথাও সাংবাদিকদের উপর হামলা হলে তা গণমাধ্যমের উপরই আঘাত হিসেবে বিবেচিত হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”

সভাপতির বক্তব্যে নুরুল আলম বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা সমাজের অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন, কিন্তু সেই কলমযোদ্ধাদের উপর হামলা একটি ভয়াবহ দৃষ্টান্ত। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজকে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হতে হবে।”

এসময় বক্তারা সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার বিচার দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন