Friday, 16 October 2026

“ঘরের ছেলে ঘরে ফিরে গেছে”

“মিরসরাইয়ে বিএনপিতে যোগ দিলো জামায়াতের দুই নেতা”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

“মিরসরাইয়ে বিএনপিতে যোগ দিলো জামায়াতের দুই নেতা” শীর্ষক একটি খবর আমাদের নজরে এসেছে।

মূলত অহিদুল ইসলাম এবং মোশারফ হোসেন ৫ই আগস্টের আগে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিএনপির রাজনীতি করার কারণে বিভিন্ন সময়ে তারা মামলাও খেয়েছেন। ৫ আগস্টের পরে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সাধারণ সদস্য হিসেবে কাজ শুরু করেন।

কিছুদিন পর লক্ষ্য করা যায়, তাদের কর্মকাণ্ড জামায়াতে ইসলামীর আদর্শের সাথে যায় না। এই পরিপ্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন সময়ে সাংগঠনিক আদর্শের কথা জানানো হলেও তারা ভিন্নভাবে সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার চেষ্টা চালান।

তারা কোনো ওয়ার্ড সভাপতি বা বায়তুল মাল সম্পাদক নন। বরং একটি দাওয়াতী ইউনিটে প্রাথমিক সদস্য হিসেবেই যুক্ত ছিলেন। উল্লেখ্য, ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামির সভাপতি হলেন শাফায়াত উল্লাহ এবং সেক্রেটারি মো. সোহেল।

আপনারা অবগত আছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে “নেতা” বলে কোনো শব্দ নেই; বরং “দায়িত্বশীল” হিসেবেই পরিচিতি থাকে।

কথিত দুই নেতা বিএনপি থেকেই এসেছিল, আবার বিএনপিতেই ফিরে গেছে। এতে তারা খুশি হতেই পারে।

— অধ্যাপক শফিকুল আলম সিকদার

অফিস সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরসরাই উপজেলা

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন