Monday, 31 August 2026

“প্রতি জনে গাছ লাগাই, সবুজে মিরসরাই সাজাই”

“মিরসরাইয়ে “প্রতি জনে গাছ লাগাই, সবুজে সাজাই” শ্লোগানকে সামনে রেখে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে আয়োজিত “প্রতি জনে গাছ লাগাই, সবুজে মিরসরাই সাজাই” শ্লোগানের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

তিনি বলেন, “পরিবেশের সুরক্ষা এবং সবুজায়ন আমাদের সকলের দায়িত্ব। ছোট ছোট প্রচেষ্টা যেমন গাছ লাগানো দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলে। আমি চাই, প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠান যেন এই উদ্যোগে অংশ নেয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন সংগঠকের সভাপতি রিপন কুমার দাস।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের প্রতি উৎসাহ জাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ইউএনও সোমাইয়া আক্তার আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতেও সরকারী এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে মিরসরাইকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার কাজে সহযোগিতা অব্যাহত থাকবে।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন