Friday, 16 October 2026

৩৭ বছরের সংসার ভাঙছে গোবিন্দর

প্রকাশিত :

বিনোদন প্রতিবেদক

বলিউডে দীর্ঘদিন ধরে সুখী দাম্পত্যের রূপকথা হিসেবে পরিচিত গোবিন্দ ও সুনীতা আহুজা জুটির ৩৭ বছরের বিবাহিত জীবন এখন ঝুঁকির মুখে। কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে বারবার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সুনীতা। এবার জানা যাচ্ছে, তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গোবিন্দ-পত্নী প্রায় সাড়ে তিন দশকের বেশি সময় সংসার করেছেন। যদিও বিয়ের খবর বহু বছর পর প্রকাশ্যে আসে, গোবিন্দ সুনীতাকে তার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন বলিউডে অভিষেকের আগেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুনীতা বান্দ্রা আদালতে গোবিন্দের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা অভিযোগে ব্যাভিচার, প্রতারণা ও গার্হস্থ্য হিংসাসহ একগুচ্ছ বিষয় উল্লেখ করা হয়েছে। আদালত সমন পাঠানোর পর সুনীতা হাজিরা দিয়েছিলেন, কিন্তু গোবিন্দ অনুপস্থিত ছিলেন।

এই বিবাহবহির্ভূত সম্পর্ক ও হিংসার অভিযোগের খবর প্রথমবারের মতো সামনে আসে তাদের একটি ভ্লগ ভিডিও থেকে। সম্প্রতি চণ্ডীগড়ের মহাকালীর মন্দিরে সুনীতা জানিয়েছেন, ‘যা চেয়েছি, পেয়েছি। গোবিন্দকে স্বামী হিসেবে পেয়েছি, পেয়েছি দুই সন্তানও। কিন্তু যারা আমাদের মধ্যে সমস্যা ঘটাবে, দেবী মা তাদের শাস্তি দেবেন।’ মন্দিরে কেঁদে ফেলেছেন তিনি।

 

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

দিল্লির রাজপথে সহিংস রূপ নেওয়া বিক্ষোভের পরদিন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন...

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী যারা

ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা '৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪' ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮...

ফিরে আসার গল্পে সুমাইয়া শিমু

অভিনেত্রী সুমাইয়া শিমু। একটা সময় নাটকে ছিল যার নিয়মিত পদচারণা। একক কিংবা ধারাবাহিক দুই...