Friday, 16 October 2026

পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা চীনের উদ্যোগে নয়: তৌহিদ হোসেন

প্রকাশিত :

লোককন্ঠ ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতার সঙ্গে চীনের ত্রিপাক্ষিক উদ্যোগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

সংবা্দ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, পাকিস্তানের সঙ্গে সম্প্রতি যে বৈঠক ও দেশটির মন্ত্রীদের সফরের ধারাবাহিকতা শুরু হয়েছে, তা কি চীন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপাক্ষিক কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট?

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, একেবারে এক শব্দে বললে- না। সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ চীনের ত্রিপাক্ষিক প্রস্তাবের কারণে নয়।

তিনি জানান, ত্রিপাক্ষিক ব্যবস্থায় চীনের উৎসাহ আছে, পাকিস্তানেরও আগ্রহ আছে। কিন্তু আমরা বলেছি, ঠিক ত্রিপক্ষিক নয়, আপনারা চাইলে চতুর্পাক্ষিক করেন। আরও দেশকে নিয়ে আসুন, আমরা একসঙ্গে বসি।

তৌহিদ হোসেন আরও বলেন, আমাদের অবস্থান এখনো একই আছে এবং তারা সেটা কগনিজেন্সে নিয়েছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো উদ্যোগ হতে পারে।

বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে গত জুনে চীন ত্রিপক্ষীয় এক ‘অনানুষ্ঠানিক আলোচনা’র আয়োজন করেছিল। ১৯ জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ওই ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কারোপ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ প্রায় ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ ও ১২...

ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ

ইরানে টানা ১১তম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব...