Friday, 16 October 2026

সভাপতি তৌহিদুল, সম্পাদক মহিউদ্দিন

ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র ২০২৫-২৬ সেশনের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি হিসেবে তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিতে মনোনীত করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, মোহাম্মদ শহীদ উল্যাহ এবং আরশেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর নবী সুমন, মোহাম্মদ শেখ ফরিদ এবং মোহাম্মদ সোহেল, অর্থ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আলভী, দপ্তর সম্পাদক সাইফ উদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম মুন (জোরারগঞ্জ), এ. এম মুশফিকু দোজা (মিরসরাই), প্রশিক্ষণ সম্পাদক আকবর হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জাহেদুল ইসলাম শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুদ্দীন খালেদ প্লাবন, আইন ও মানবাধিকার সম্পাদক রাব্বিত হাসান মেহেদী, মহিলা সম্পাদিকা তাবচ্ছুম আক্তার জেরিন, নির্বাহী সদস্য মোঃ জমির উদ্দিন, মোঃ সাখাওয়াত হোসাইন এবং জাহেদ উল্যাহ শাকিল।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন, সাগর আর পাহাড়ের সম্মিলনে মিরসরাই বাংলাদেশের অপরাপর উপজেলাগুলোর মধ্যে ভীন্ন। এই ভীন্ন পরিবেশে এক ঝাঁক মেধাবী, দক্ষ ও প্রতিশ্রুতিশীল তরুণের সমন্বয়ে আমাদের পথচলা। আমরা সামাজিক সংগঠনের প্রকৃতরূপ হিসেবে নিজেদের তুলে ধরে মিরসরাইবাসীর জন্য কাজ করে যাবো। আমাদের এই কার্যক্রমে সকলের সম্পৃক্ততা ও পরামর্শ প্রত্যাশা করি।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম বলেন, ‘ইগনাইট মিরসরাই’ যাত্রা শুরুর পর থেকে বিগত ১ বছর ভীন্নধর্মী কাজের মাধ্যমে মিরসরাইতে কিছু করার চেষ্টা করেছি। আমাদের অনেক সীমাবন্ধতা ছিলো আমাদের উপর মানুষের প্রত্যাশা অনুযায়ী হওতো সেবা দিতে পারিনি। আশা করছি এই বছর পরো উদ্যমে আমাদের সংগঠন প্রিয় মিরসরাইয়ের জন্য ধারাবাহিক জনবান্ধব সামাজিক কাজে সম্পৃক্ত থাকবে।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন