Friday, 16 October 2026

অফিসার্স ক্লাবের নির্মাণ কাজ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

মিরসরাইয়ে অফিসার্স ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলা অফিসার্স ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন শান্ত–নিবিড় পরিবেশে ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপসহকারী প্রকৌশলী ইমাম হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা সহকারী প্রোগ্রামার মহিউদ্দিন জিলালীসহ অন্যান্য কর্মকর্তারা।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন,“মিরসরাই উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে কোনো অফিসার্স ক্লাব ছিল না। কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা, সাংস্কৃতিক কার্যক্রম ও মানোন্নয়নমূলক আয়োজনের জন্য একটি উপযুক্ত স্থানের অত্যন্ত প্রয়োজন ছিল। দীর্ঘদিনের এ অভাব পূরণে আমরা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। এ ভবন সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও কর্মগত অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবনটি নির্মিত হলে সরকারি কর্মকর্তাদের জন্য একটি আধুনিক এবং বহুমুখী সুবিধাসম্পন্ন মিলনকেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হবে।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন