Friday, 16 October 2026

মিরসরাই আসনে বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন ১৬ নভেম্বর পবিত্র ওমরায় যাচ্ছেন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৬ নভেম্বর ২০২৫ পবিত্র ওমরাহ পালন করতে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নুরুল আমিন। পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যাচ্ছেন।

তিনি ১৭ নভেম্বর ২০২৫ জেদ্দা সময় সকাল ৬টায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে দুইদিন অবস্থান করবেন।

পরবর্তী সময়ে ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত তিনি মদিনায় হোটেল টিউলিপে অবস্থান করবেন। পবিত্র মদিনায় ইবাদত–বন্দেগি ও জিয়ারত শেষে ২৩ নভেম্বর ভোর ৪টায় মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। একই দিন দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় অবতরণ করবেন, ইনশাআল্লাহ।

পবিত্র ওমরাহ পালনের এই পূণ্য সফরের সফলতা, সুস্থতা ও মঙ্গল কামনায় তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন