Friday, 16 October 2026

চুরি, ডাকাতি ও চোরাচালান প্রতিরোধে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান:

ভারতীয় শাড়ি উদ্ধার, ৭ জন গ্রেফতার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চুরি, ডাকাতি, ছিনতাই ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ ১০২টি ভারতীয় শাড়ি উদ্ধারসহ মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ওসি হালিম জানান, পুলিশের একাধিক টিম রাতে থানা এলাকায় অভিযান চালায়।
এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১০২ পিস ভারতীয় শাড়ি উদ্ধারসহ ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকার দুই জনকে গ্রেফতার করেন। তারা হলেন—মোঃ জিয়াউদ্দিন বাবুল (৩০), পিতা-মৃত আব্দুস হালিম মধু, মোঃ রিয়াদ হোসেন (২৬), পিতা-আব্দুল মমিন।

অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে চুরি মামলার সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ রাব্বি (২০), মোঃ শহিদ (২০), ইমতিয়াজ (১৯), আশিকুর রহমান ওরফে রাপি (২০)।

এছাড়া, এসআই (নিঃ) হান্নান আল মামুন এর নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার সন্দেহভাজন আসামী মোঃ খানসাব (৩৮) কে গ্রেফতার করা হয়।

ওসি এম. আবদুল হালিম বলেন,“আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশ সর্বদা সচেষ্ট। সমাজ থেকে মাদক, চুরি ও চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন