Friday, 16 October 2026

জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০২টি ভারতীয় শাড়ি উদ্ধার, চোর-ডাকাত-চোরাকারবারীসহ ৭ জন গ্রেফতার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ কর্তৃক চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধারসহ চোর, ডাকাত ও চোরাকারবারী মোট ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম এর নেতৃত্বে একাধিক টিম গতকাল রাতে পৃথক অভিযানে অংশ নেয়।

এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় ফোর্সসহ ২০ অক্টোবর রাত ১২টা ২০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জিয়াউদ্দিন বাবুল (৩০) ও মোঃ রিয়াদ হোসেন (২৬)-কে ভারতীয় ১০২টি শাড়িসহ গ্রেফতার করেন। তারা ফেনী জেলার ছাগলনাইয়া থানার পশ্চিম ছাগলনাইয়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ একই রাতে পৃথক অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ ২০/১০/২০২৫, ধারা ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড-এর ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামী মোঃ রাব্বি (২০), মোঃ শহিদ (২০), ইমতিয়াজ (১৯) ও আশিকুর রহমান প্রভাষ রাপি (২০)-কে গ্রেফতার করেন।

এছাড়া, এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ রাত ১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ ২৬/০৯/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড-এর ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামী মোঃ খানসাব (৩৮)-কে আটক করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম।

তিনি বলেন–জোরারগঞ্জ থানা এলাকা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সকল অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন