Monday, 31 August 2026

জোরারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটে জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চেয়ারম্যান রোডের পশ্চিমে নিজামের কলোনীর সামনে অভিযান পরিচালনা করেন। এসময় শরীফুল ইসলাম (২৪)-এর হেফাজত থেকে ১২ পিস ও মোঃ সুমন (২৫)-এর হেফাজত থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত শরীফুল ইসলাম (২৪) জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার মৃত মোশারফ হোসেনের পুত্র এবং মোঃ সুমন (২৫) একই ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মোঃ শফির পুত্র।

 

পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন পূর্বে একটি চুরি মামলার এজাহারে অভিযুক্ত ছিল।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম জানান–মাদক ও অপরাধ দমনে জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান চলছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা...

পূর্ব বাকলিয়ায় ১০০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র

চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নগরীর পূর্ব বাকলিয়া এলাকার ১০০০...

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা...