Monday, 31 August 2026

মীরসরাইয়ে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শুকতারা যুব সংঘের শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ১নং ওর্য়াডের সমু কাজী বাড়ির ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “শুকতারা যুব সংঘ”-এর উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এ উপলক্ষে সদ্য প্রয়াত সাবেক সভাপতি মরহুম কাজী সলিম উল্যাহ সেলিম ও সাবেক সহ-সভাপতি মরহুম কাজী হুমায়ন কবির শিফন-এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শুকতারা যুব সংঘের সভাপতি কাজী জামিল ইউসুফ, সহ-সভাপতি কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সালা উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী মাসুদ কবির, অফিস সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন রাকিব, পাঠাগার ও সাহিত্য সম্পাদক কাজী তানযিম ইবনে মাইনুল, কার্যকরী পরিষদ সদস্য কাজী অলিউর হোসাইন সামি এবং মরহুমদের পরিবার সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে কাজী জামিল ইউসুফ বলেন-শুকতারা যুব সংঘ সবসময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রাক্তন সভাপতি ও সহ-সভাপতির অবদান কখনো ভুলার নয়। তাদের আদর্শকে অনুসরণ করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব।

সহ-সভাপতি কাজী সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন-শুকতারা যুব সংঘের আজকের এ আয়োজন আমাদের প্রয়াত দুই সাবেক দায়িত্বশীলের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তারা ছিলেন সংগঠনের মূল চালিকা শক্তি। একটি ঘরের চারটি খুঁটি থাকে, যার মধ্যে দুইটি খুঁটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে সেই ঘর আর মজবুত থাকে না। আমরা তাদের রেখে যাওয়া স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন