Friday, 16 October 2026

“মিরসরাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার”

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। এসময় মিরসরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানসহ মিরসরাই থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার নিরাপত্তা ব্যবস্থা, ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, “আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি, যাতে মিরসরাইয়ের প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হতে পারে। স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা এই উৎসবকে সফল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মিরসরাই পুলিশ প্রশাসন ইতোমধ্যেই মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ টিম মোতায়েন এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন