Friday, 16 October 2026

মিরসরাইয়ে মুক্তিযুদ্ধের প্রজন্ম মিরসরাই উপজেলা শাখার সদস্য  এমদাদ খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মিরসরাই উপজেলা শাখার সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার এমদাদ খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত এক নেতার সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং তা গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়েছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম উত্তর জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. এনাম হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এমদাদ খন্দকারকে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু সাঈদ ও সাধারণ সম্পাদক লায়ন মাসুদুল আলমের উপস্থিতিতে উত্তর জেলা কার্যালয়ে এসে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ মে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মিরসরাই উপজেলা শাখার সম্মানিত সদস্য হিসেবে এমদাদ খন্দকারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন