Monday, 31 August 2026

সড়ক সংস্কার করে দেওয়ায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা মনজুরুল হক মঞ্জু ও যুবদল নেতা এরাদুল হক ভূঁইয়া।

মিরসরাইয়ে দেওখালী ব্রীজের সড়ক সংস্কারে  স্বস্তি ফিরেছে মানুষের মাঝে “

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের দেওখালী ব্রীজের দুইপাশে সড়ক  দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায়  চরম দুর্ভোগের শিকার হয় জনসাধারণ। ঝুঁকি নিয়েই চলাচল করতো যানবাহন। অবশেষে সেই দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু ও ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া।

মঙ্গলবার সকালে সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী কাজী বাদশাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া বলেন, “রাজনীতি হোক মানুষের কল্যাণে—এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলার সাংগঠনিক অভিভাবক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা দেওখালী ব্রীজ সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি ।” আমরা আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দুর করতে পেরেছি রাজনীতি করে এটাই বড় প্রাপ্তি। এলাকার মানুষের ভালোবাসার পেয়ে আমরা আনন্দিত। আমরা এলাকাবাসিকে অনুরোধ করবো,  সবাই  ঐক্যবদ্ধ থাকলে আমাদের এলাকা অপরাধ মুক্ত থাকবে।  খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।

এলাকার স্থানীয় বাসিন্দা একরাম জানতে চাইলে বলেন,  দীর্ঘ সময় ধরে এ সড়কে মানুষ চলাচল করতে গিয়ে  ভোগান্তির শিকার হয়েছে। অবশেষে সড়ক সংস্কার হওয়ায় স্থানীয় জনসাধারণ, যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে  স্বস্তি ফিরে এসেছে । আমরা এলাকাবাসী ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু ও ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া সহ সবাইকে ধন্যবাদ জানাই।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন