Friday, 16 October 2026

জোরারগঞ্জে ২১ মামলার আসামি সাইদুল গ্রেফতার: এলাকায় স্বস্তি

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন খিলমুরারী এলাকা থেকে ২১ মামলার আসামি ও কুখ্যাত ডাকাত  সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) রাত ৮টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল দীর্ঘদিন ধরে খিলমুরারীর এলাকার সন্ত্রাসী হক সাব এর অন্যতম সহযোগী হিসেবে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিশেষ করে বিএসআরএম ফ্যাক্টরী এলাকায় সে প্রায়ই চুরিসহ নানা অপরাধে সক্রিয় ছিল।
জোরারগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) আবদুল হালিম বলেন—
“গ্রেফতারকৃত সাইদুল প্রকাশ ডাকাত সাইদুলের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র, চুরি, চাঁদাবাজি ও মাদকের মামলা অন্তর্ভুক্ত। এছাড়া তার বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানাও আছে।”  ডাকাত সাইদুল (৩২),  জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খিলমুরারী (দোল্লাটিলা) এলাকার মৃত রসুল আহম্মদের পুত্র।
গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী।  স্থানীয় বেলাল হোসেন জানতে চাইলে বলেন—
“ডাকাত সাইদুল দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।”

সর্বশেষ

BRASS সফটওয়্যার ঘিরে রেলওয়ের সরঞ্জাম বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ

সরবরাহকারীদের দাবি—‘সফটওয়্যারের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ নয়, রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক’ চট্টগ্রাম: বাংলাদেশ রেলওয়ের...

সড়ক দুর্ঘটনায় আহত বায়েজিদ থানা ছাত্রদল নেতার পাশে চমেক ছাত্রদল

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন জাতীয়তাবাদী ছাত্রদল বায়েজিদ...

সাতকানিয়ার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. রানা চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

আরও পড়ুন