Monday, 31 August 2026

“মিরসরাইয়ে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় “

প্রকাশিত :

সাদ ইবনে সাইফ

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থীর যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে মিঠাছড়া বাজারের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন  বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী।

উভয় প্রার্থী বলেন, “আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ ও আলোকিত মিরসরাই গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন  ।”

সভায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নুরুল কবির, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সিকদার, জোরারগঞ্জ থানা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল গফুর, ৯নং ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ মোহাম্মদ ফারুক।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিরসরাই থানা সভাপতি মাওলানা রিদওয়ানুল হক, জোরারগঞ্জ থানা সেক্রেটারি সহিদুল ইসলাম, পৌরনেতা মির্জা আরিফ মাঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক এম. শাহীন আহমাদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, যুব নেতা হাফেজ মোজ্জাম্মেল এবং থানা দায়িত্বশীল মাওলানা আব্দুর রহমান।

সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক অংশ নেন।

সর্বশেষ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় বিপর্যয়: পাসের হার কমে ৫৯.৪৮%, মানবিকে ধস

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে বড় ধরনের বিপর্যয়...

বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড সাজবে সবুজে: মেয়র

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো...

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়...

আরও পড়ুন